• AUDIO
  • Contact
  • Gallery
  • Islamic Walpepars
  • Naat Shareef Lyrics
  • Video Naat Shareef
  • WAJ SHAREEF

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাস্‌সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক সুন্নতি সামগ্রীর অনুকরণে কিছু সুন্নতি সামগ্রীর ছবি (সংক্ষিপ্ত বর্ণনাসহ)

Posted by noorujjamanbd on May 14, 2013
Posted in: সুন্নতে হাবীবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম. Leave a Comment

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, নিশ্চয়ই তোমাদের জন্য আমার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মধ্যে রয়েছে উত্তম আদর্শ। (সূরা আহযাব)

আল্লাহ পাক তিনি আরো ইরশাদ করেন, হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলেদিন, যদি তারা আল্লাহ পাক উনার মুহব্বত লাভ করতে চায় তাহলে তারা যেনো আপনার অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ পাক স্বয়ং তাদেরকে মুহব্বত করবো, তাদেরকে ক্ষমা করবো, তাদের প্রতি দয়ালু হবো; নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমাশীল ও দয়ালু। (সুরা আল ইমরান/১৩১)

সুন্নতের ফযীলত সম্পর্কে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, “যে ব্যক্তি আমার সুন্নতকে মুহব্বত করলো, সে মূলতঃ আমাকেই মুহব্বত করলো। আর যে আমাকে মুহব্বত করবে, সে আমার সাথে জান্নাতে থাকবে।” (তিরমিযী শরীফ)

অন্যত্র ইরশাদ হয়েছে, আখিরী যামানায় যে ব্যক্তি একটি সুন্নত আঁকড়ে ধরে থাকবে তথা আমল করবে তাকে এর বিনিময়ে একশত শহীদ এর ছওয়াব প্রদান করা হবে।

সুন্নতি পাগড়ি মুবারক:

b1cd9d12d66537a02ca15f22b7e94a47_xlarge

পাগড়ীর সংক্ষিপ্ত বর্ণনা: পাগড়ী পরিধান করা দায়েমী সুন্নত। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সর্বদা পাগড়ী মোবারক পরিধান করতেন। তিনি ঘরেও পাগড়ী মোবারক পরিধান করতেন। মক্কা শরীফ বিজয়ের সময়ে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাথা মোবারক-এ কাল পাগড়ী মোবারক ছিল। উনার পাগড়ী মুবারক-এর নিচে এবং পাগড়ী মুবারক ব্যতীত শুধু টুপিও ব্যবহার করেছেন। Continue Reading

১. নবী-রসূল আলাইহিমুস্‌সালাম গণ উনারেদ পর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনাদের দৃষ্টিতে সাইয়্যিদে ঈদে আ’যম, ঈদে আকবর, পবিত্র ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার গুরুত্ব ও ফযীলত।

Posted by noorujjamanbd on May 19, 2013
Posted in: সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার ফাযায়িল-ফযিলত আক্বায়িদ. Tagged: আবু বকর ছিদ্দীক্ব, ইসলামী আক্বিদা, ঈদে আ’যম, ঈদে আকবর, দ্বীন ইসলাম, পবিত্র ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যরত আওলিয়ায়ে কিরাম. Leave a Comment

(১)
খলীফাতু রসুলিল্লাহ হযরত আবু বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন -
“যে ব্যক্তি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মীলাদ শরীফ পাঠ (মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপলক্ষ্যে এক দিরহাম ব্যয় করবে সে জান্নাতে আমার বন্ধু হয়ে থাকবে।” (সুবহানাল্লাহ্‌) (আন্‌ নি’মাতুল কুবরা)
(২)
আমীরুল মু’মিনীন হযরত উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন -
“যে ব্যক্তি মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে (বিলাদত দিবসকে) বিশেষ মর্যাদা দিল সে মূলতঃ ইসলামকেই পূনরুজ্জীবিত করল।“ (সুবহানাল্লাহ্‌) (আন্‌ নি’মাতুল কুবরা) Continue Reading

১৪ রজবুল হারাম পবিত্র আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ষষ্ঠ ইমাম, সুলত্বানুল মাশায়িখ, ইমামুল মুহসিনীন, ইমামুছ ছিদ্দীক্বীন, আওলাদে রসূল হযরত ইমাম জা’ফর ছাদিক্ব আলাইহিস সালাম উনার পবিত্র বিছাল শরীফ উনার বরকতপূর্ণ দিন।

Posted by noorujjamanbd on May 18, 2013
Posted in: ইমামুস সাদিস হযরত ইমাম জা’ফর ছাদিক্ব আলাইহিস সালাম. Tagged: আওলাদে রসূল, আহলে বাইত শরীফ, ইমাম জা’ফর ছাদিক্ব, ইসলাম, জীবনী মুবারক, দ্বীন ইসলাম, ষষ্ঠ ইমাম, ১৪ রজবুল হারাম. Leave a Comment

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘আমার পবিত্র আহলে বাইত শরীফ বা আওলাদগণ উনাদেরকে মুহব্বত করো আমার সন্তুষ্টি লাভের জন্য।’
১৪ রজবুল হারাম পবিত্র আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ষষ্ঠ ইমাম, সুলত্বানুল মাশায়িখ, ইমামুল মুহসিনীন, ইমামুছ ছিদ্দীক্বীন, আওলাদে রসূল হযরত ইমাম জা’ফর ছাদিক্ব আলাইহিস সালাম উনার পবিত্র বিছাল শরীফ উনার বরকতপূর্ণ দিন।
সকল মুসলমানদের জন্য ফরয-ওয়াজিব হচ্ছে, উনার পবিত্র জীবনী মুবারক জানা, উনাকে প্রতি ক্ষেত্রে অনুসরণ-অনুকরণ করা এবং সর্বত্র উনার বেশি বেশি আলোচনা করা।
আর সরকারের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- শতকরা ৯৭ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সিলেবাস বা পাঠ্যপুস্তকে উনার পবিত্র জীবনী মুবারক অন্তর্ভুক্ত করা।
পাশাপাশি উনার পবিত্র বিছাল শরীফ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা।
যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত, কুতুবুল আলম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ও আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সম্পর্কে ইরশাদ মুবারক করেন, “হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি (উম্মতদেরকে) বলুন, আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না। (আর তোমাদের পক্ষ্যে তা দেয়াও সম্ভব নয়) তবে দায়িত্ব-কর্তব্য হচ্ছে- আমার নিকটজন তথা আহলে বাইত শরীফ ও আওলাদগণ উনাদের প্রতি তোমরা সদাচারণ করবে।” (পবিত্র সূরা শূরা শরীফ: পবিত্র আয়াত শরীফ- ২৩)
উল্লেখ্য, সাইয়্যিদুনা হযরত ইমাম জা’ফর ছাদিক্ব আলাইহিস সালাম তিনি সেই পবিত্র আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ষষ্ঠ ইমাম ও নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ আওলাদ আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ষষ্ঠ ইমাম উনার মুবারক নাম হচ্ছে ‘জা’ফর’। যার অর্থ সাগর বা জামিউন নিছবত। সত্যিকার অর্থে তিনি ছিলেন, ইলম, আক্বল, সমঝে মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মা’রিফাত-মুহব্বত প্রাপ্তিতে সাগরতুল্য। মুবারক কুনিয়াত- আবু আবদিল্লাহ ও আবু ইসমাঈল। ‘ছাদিক্ব’ হচ্ছে উনার খাছ লক্বব মুবারক।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, পিতা উনার দিক থেকে উনার মুবারক নছব হচ্ছে হযরত জা’ফর আলাইহিস সালাম ইবনে হযরত মুহম্মদ বাকির আলাইহিস সালাম ইবনে হযরত আলী আওসাত যাইনুল আবিদীন আলাইহিস সালাম ইবনে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম ইবনে হযরত আলী মুরতাজা আলাইহিস সালাম। উনার সম্মানিত পিতা উনার নাম মুবারক- হযরত আবু জা’ফর মুহম্মদ বাকির আলাইহিস সালাম। উনার সম্মানিতা মাতা উনার নাম মুবারক হযরত উম্মে ফারওয়া বিনতে হযরত কাসিম আলাইহাস সালাম। যিনি হযরত আসমা বিনতে হযরত আব্দুর রহমান ইবনে হযরত আবূ বকর ছিদ্দীক্ব আলাইহিস সালাম উনার মেয়ে ছিলেন। মাতা উনার দিক থেকে উনার নছব মুবারক হচ্ছে হযরত উম্মে ফারওয়া বিনতে হযরত কাসিম ইবনে হযরত মুহম্মদ ইবনে হযরত আবূ বকর ছিদ্দীক্ব আলাইহিস সালাম।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, ইমামুল মুহসিনীন, সুলত্বানুল মাশায়িখ, ইমামুছ ছিদ্দীক্বীন, ফখরুল আশিক্বীন, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমাম জা’ফর ছাদিক্ব আলাইহিস সালাম তিনি ৯৬ হিজরীতে পবিত্র মদীনা শরীফ-এ বিলাদত শরীফ গ্রহণ করেন। এ মতটিই অধিক ছহীহ এবং নির্ভরযোগ্য।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, সুলত্বানুল মাশায়িখ, ইমামুল মুহসিনীন, ইমামুছ ছিদ্দীক্বীন, ফখরুল আরিফীন, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমাম জা’ফর ছাদিক্ব আলাইহিস সালাম তিনি ছিলেন মুসতাজাবুদ দাওয়াত। উনার প্রতিটি দোয়া বা আরজু কবুল করা হয়, তাই উনাকে মুসতাজাবুদ দাওয়াত বলা হয়। তিনি যখন যা দোয়া করতেন তখন তাই কবুল হতো। বর্ণিত আছে যে, এক ব্যক্তি একদিন ইমামুল মুহসিনীন, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমাম জা’ফর ছাদিক্ব আলাইহিস সালাম উনাকে এই মর্মে দোয়া করতে অনুরোধ করলেন: মহান আল্লাহ তায়ালা তিনি তাকে এত অর্থ সম্পদ দান করুন, যাতে সে অনেক হজ্জ করতে পারে। তিনি দোয়া করলেন: আয় আল্লাহ পাক! এই ব্যক্তিকে এত অর্থ দিন, যেন সে পঞ্চাশবার হজ্জ করতে পারে। সে মতে লোকটি পূর্ণ পঞ্চাশবার হজ্জ করে। সুবহানাল্লাহ! (শাওয়াহিদুন্ নুবুওওয়াত-২৫৫)

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মূলত কিতাবে উনার বেমেছাল ছানা-ছিফত, ফাযায়িল-ফযীলত, মর্যাদা-মর্তবা, শান-মান বর্ণিত রয়েছে। তিনি ১৪৮ হিজরী সনে এই পবিত্র রজবুল হারাম মাসেরই ১৪ তারিখ ইয়াওমুল ইছনাইনিল আযীমি বা সোমবার শরীফ-এ পবিত্র মদীনা শরীফ-এ ¬পবিত্র বিছাল শরীফ গ্রহণ করেন। যা এ বছরের অর্থাৎ ১৪৩৪ হিজরীর জন্য ২৬ ছানী আশার-১৩৮০ শামসী সন, ২৫ মে-২০১৩ ঈসায়ী সন, ইয়াওমুস সাবতি বা শনিবার। তাই সকল মুসলমানদের জন্য ফরয-ওয়াজিব হচ্ছে- উনাকে মুহব্বত করা, উনার জীবনী মুবারক জানা, উনাকে প্রতি ক্ষেত্রে অনুসরণ-অনুকরণ করা এবং সর্বত্র উনার বেশি বেশি আলোচনা করা।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, আওলাদে রসূল সাইয়্যিদুনা ইমাম জা’ফর ছাদিক্ব আলাইহিস সালাম উনার ফাযায়িল-ফযীলত, মর্যাদা-মর্তবা ও বুযূর্গী সম্পর্কিত ইলম না থাকার কারণে অনেকেই উনাকে যথাযথ মুহব্বত ও অনুসরণ করতে পারছে না। যার ফলে তারা মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের খাছ রেযামন্দি হাছিলে ব্যর্থ হচ্ছে। তাই উনার সম্পর্কে জানা সকলের জন্যই ফরয। কেননা যে বিষয়টা আমল করা ফরয সে বিষয়ে ইলম অর্জন করাও ফরয। অথচ আশ্চর্যের বিষয় হলো- ৯৭ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশের মাদরাসা, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে উনার সম্পর্কে কোনো আলোচনাই নেই। তাহলে মুসলমানগণ কি করে উনার সম্পর্কে জানবে আর উনাকে অনুসরণ, অনুকরণ ও মুহব্বত করে মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের রেযামন্দি হাছিল করবে? তাই সরকারের জন্য ফরয-ওয়াজিব হচ্ছে, মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সিলেবাসে উনার পবিত্র জীবনী মুবারক অন্তর্ভুক্ত করা।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মূলকথা হলো- ১৪ রজবুল হারাম পবিত্র আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ষষ্ঠ ইমাম, সুলত্বানুল মাশায়িখ, ইমামুল মুহসিনীন, ইমামুছ ছিদ্দীক্বীন, আওলাদে রসূল হযরত ইমাম জা’ফর ছাদিক্ব আলাইহিস সালাম উনার পবিত্র বিছাল শরীফ উনার বরকতপূর্ণ দিন। সকল মুসলমানদের জন্য ফরয-ওয়াজিব হচ্ছে, উনার পবিত্র জীবনী মুবারক জানা, উনাকে প্রতি ক্ষেত্রে অনুসরণ-অনুকরণ করা এবং সর্বত্র উনার বেশি বেশি আলোচনা করা। আর সরকারের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- শতকরা ৯৭ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সিলেবাস বা পাঠ্যপুস্তকে উনার পবিত্র জীবনী মুবারক অন্তর্ভুক্ত করা। পাশাপাশি উনার পবিত্র বিছাল শরীফ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা।
-০-

পবিত্র লাইলাতুর রাগায়িব উনার মহত্ব ও বড়ত্ব -মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালিম, কুড়িগ্রাম।

Posted by noorujjamanbd on May 16, 2013
Posted in: পবিত্র লাইলাতুর রাগায়িব উনার মহত্ব ও বড়ত্ব. Leave a Comment

(১)

رغائب (রগায়িব) শব্দটি رغيب এর বহুবচন। যার অর্থ কাঙ্খিত বিষয়, প্রচুর দান। (মিছবাহুল লুগাত-২৯৮)

পারিভাষিক বা ব্যবহারিক অর্থে যেই রাতে আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার আম্মা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন হযরত আমিনা আলাইহাস সালাম উনার পবিত্র রেহেম শরীফ উনার মধ্যে কুদরতীভাবে তাশরীফ নিয়েছেন সেই রাতকে পবিত্র লাইলাতুর রাগায়িব বলা হয়। Continue Reading

পবিত্র লাইলাতুর রগায়িব উনার মহিমা -আল্লামা সাইয়্যিদ আহমদ শিহাবুদ্দীন।

Posted by noorujjamanbd on May 16, 2013
Posted in: পবিত্র লাইলাতুর রাগায়িব উনার মহত্ব ও বড়ত্ব. Leave a Comment

পবিত্র শাহরুল্লাহিল হারাম রজবুল আছম্ম মাস উনার পহেলা জুমুয়াবার রাতকে হযরত ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনাদের পরিভাষায় পবিত্র ‘লাইলাতুর রগায়িব’ বলা হয়। এ রাত মুবারকেই সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার সম্মানিতা মাতা হযরত আমিনা আলাইহাস সালাম উনার পবিত্র রেহেম শরীফ উনার মাঝে কুদরতীভাবে তাশরীফ নেন। এ রাতের মহিমা ও মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে মাযহাব চতুষ্ঠয়ের Continue Reading

সম্মানিত পবিত্র শাহরুল্লাহিল হারাম রজবুল আছম্ম মাস উনার মর্যাদা মর্তবা, ফাযায়িল-ফযীলতের একটি অন্যতম কারণ হচ্ছে পবিত্র লাইলাতুর রগায়িব -আমাতুল্লাহ।

Posted by noorujjamanbd on May 16, 2013
Posted in: পবিত্র লাইলাতুর রাগায়িব উনার মহত্ব ও বড়ত্ব. Leave a Comment

পবিত্র শাহরুল্লাহিল হারাম রজবুল আছম্ম মাস উনার মর্যাদা-মর্তবা বলার অপেক্ষা রাখে না। বছরের যে পাঁচটি রাতে বিশেষভাবে দোয়া কবুল হয় ‘পবিত্র শাহরুল্লাহিল হারাম রজবুল আছম্ম মাস উনার পহেলা রাত্রটি’ তার মধ্যে সর্বপ্রথম। অতঃপর এ মাসের ‘প্রথম জুমুয়ার রাত্রটি হচ্ছে পবিত্র লাইলাতুর রগায়িব।’ আর ‘সাতাশ তারিখ রাত্রটি পবিত্র মি’রাজ শরীফ উনার রাত্রি।’ এসব কারণেই এই মাসের মর্যাদা-মর্তবা বিশেষভাবে ফুটে উঠেছে। এ মাসেই পবিত্র রমাদ্বান শরীফ উনার জন্য আমলের প্রস্তুতি গ্রহণ শুরু হয়। Continue Reading

পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ- পবিত্র ঈদুল ফিতর, পবিত্র ঈদুল আযহা উনাদের চেয়ে সর্বশ্রেষ্ঠ কেন? -আল্লামা মুফতী আবু মুহম্মদ হুসাইন

Posted by noorujjamanbd on May 16, 2013
Posted in: পবিত্র লাইলাতুর রাগায়িব উনার মহত্ব ও বড়ত্ব. Leave a Comment

পবিত্র ‘লাইলাতুর রগায়িব’ শরীফ- পবিত্র ঈদুল ফিতর, পবিত্র ঈদুল আদ্বহা এবং সকল ঈদ উনাদের চেয়ে লক্ষ-কোটি গুণে শ্রেষ্ঠ কেন? এ প্রশ্নের জবাব সকল মুসলমানদের কাছে মওজুদ তো আছেই এমনকি সমস্ত সৃষ্টিকুলেরও জানা আছে। এ প্রসঙ্গে হাম্বলী মাযহাব উনার ইমাম, তৃতীয় হিজরী শতকের মহান মুজাদ্দিদ হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি ফতওয়া দিয়েছেন যে, “পবিত্র শাহরুল্লাহিল হারাম রজবুল আছম্ম মাস উনার পহেলা জুমুয়ার রাতটি পবিত্র শবে ক্বদর ও পবিত্র শবে বরাত Continue Reading

পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ঈদ উনার দিন -মুফতী আবু মুহম্মদ হুসাইন

Posted by noorujjamanbd on May 16, 2013
Posted in: পবিত্র লাইলাতুর রাগায়িব উনার মহত্ব ও বড়ত্ব. Leave a Comment

অনেক মুসলমানগণ পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ কি, পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ কোন মাসের কোন দিন কোন তারিখে, এই রাত্রে কি করতে হবে তা কিন্তু জানে না। পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ হচ্ছে- পবিত্র শাহরুল্লাহিল হারাম রজবুল আছম্ম মাস উনার পহেলা জুমুয়া উনার রাত্র। এই মহাপবিত্র রজনীতে সাইয়্যিদুল মুরসালীন, Continue Reading

Posts navigation

← Older Entries
  • Recent Posts

    • ১. নবী-রসূল আলাইহিমুস্‌সালাম গণ উনারেদ পর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনাদের দৃষ্টিতে সাইয়্যিদে ঈদে আ’যম, ঈদে আকবর, পবিত্র ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার গুরুত্ব ও ফযীলত। May 19, 2013
    • ১৪ রজবুল হারাম পবিত্র আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ষষ্ঠ ইমাম, সুলত্বানুল মাশায়িখ, ইমামুল মুহসিনীন, ইমামুছ ছিদ্দীক্বীন, আওলাদে রসূল হযরত ইমাম জা’ফর ছাদিক্ব আলাইহিস সালাম উনার পবিত্র বিছাল শরীফ উনার বরকতপূর্ণ দিন। May 18, 2013
    • পবিত্র লাইলাতুর রাগায়িব উনার মহত্ব ও বড়ত্ব -মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালিম, কুড়িগ্রাম। May 16, 2013
    • পবিত্র লাইলাতুর রগায়িব উনার মহিমা -আল্লামা সাইয়্যিদ আহমদ শিহাবুদ্দীন। May 16, 2013
    • সম্মানিত পবিত্র শাহরুল্লাহিল হারাম রজবুল আছম্ম মাস উনার মর্যাদা মর্তবা, ফাযায়িল-ফযীলতের একটি অন্যতম কারণ হচ্ছে পবিত্র লাইলাতুর রগায়িব -আমাতুল্লাহ। May 16, 2013
  • Categories

  • Archives

  • May 2013
    M T W T F S S
    « Apr    
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
  • Flag Counter এই কাউন্টারটি ১৯ মে ২০১৩ ঈসায়ী তারিখ থেকে যুক্ত করা হয়েছে।
Blog at WordPress.com. Theme: Parament by Automattic.
Blog at WordPress.com. Theme: Parament.
Follow

Get every new post delivered to your Inbox.

Powered by WordPress.com
Cancel